বিদেশ থেকে কমমূল্যে ফোন করতে ওয়াউটেলের যাত্রা শুরু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৬
বিদেশে গমনকারীদের জন্য নতুন সেবা নিয়ে যাত্রা শুরু করেছে ওয়াউটেল। বিদেশ যাওয়ার আগে গমনেচ্ছুক দেশের একটি মোবাইল নাম্বার দিবে ওয়াউটেল। যে নাম্বার ব্যবহার করে ১২০ টি দেশ থেকে সর্বনিম্নমূল্যে দেশে কথা বলা যাবে। এছাড়া পোস্টপেইড ও প্রিপেইড দুই সিমে বিভিন্ন ধরণের প্যাকেজ থাকবে। নতুন এ সেবার ফলে এখন আর রোমিং করে বেশি টাকা খরচের প্রয়োজন হবেনা। গতকাল রাজধানীর ইউটিসি টাওয়ারে ওয়াউটেলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এতে টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, ওয়াউটেলের ব্যবস্থাপনা পরিচালক জাকির হোসেন, চেয়ারম্যান আবুল হোসেন, কণ্ঠশিল্পী হায়দার হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।