ইয়াইয়া তোরে ও কার্লোস তেভেজের দ্বিতীয়ার্ধের গোলে ভর করে গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ২-০ ব্যবধানে হারায় চেলসিকে। এই জয়ে প্রিমিয়ার লিগ শিরোপার আশা বেঁচে থাকল সিটির। যদিও সেই সম্ভাবনা ক্ষীণ !
গোলরক্ষক জো হার্ট ইত্তিহাদ স্টেডিয়ামে সিটির জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ম্যাচের ৫২ মিনিটে চেলসির ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পেনাল্টি শট রুখে দেন তিনি। ইংল্যান্ডের মিডফিল্ডার ল্যাম্পার্ডের চেলসির হয়ে ২০০তম গোল করা হলো না। প্রিমিয়ার লিগে ২৭ খেলা শেষে ম্যানচেস্টার ইউনাটেড ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয়স্থানে থাকা সিটি ১২ পয়েন্ট পেছনে। ৪৯ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে চেলসি।
রবিবারের ফলাফল
ম্যানচেস্টার সিটি ২ চেলসি ০
নিউ ক্যাসল ৪ সাউদাম্পটন ২
