ইরানের রেভল্যুশনারী গার্ড সামরিক মহড়া চলাকালে একটি বিদেশি নজরদারী চালকবিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করেছে বলে শনিবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি। ইরানের সামরিক মহড়াস্থল কেরমান থেকে সেনা মুখপাত্র জেনারেল হামিদ শারখেলির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি জানায়, “আমরা একটি শত্রু” ড্রোন ভূপাতিত করতে পেরেছি। এরকমটি আমাদের দেশে আগেও হয়েছে।” তবে ড্রোনটি কোন দেশের সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। ওয়াশিংটনে পেন্টাগনের এক মুখপাত্র জানান, তিনি এ প্রতিবেদন দেখেছেন এবং ইরানিরা ড্রোনটি যুক্তরাষ্ট্রের বলে দাবি করেনি। তবে অতীতে ইরান যুক্তরাষ্ট্রের ড্রোন বিমান ভূপাতিত করার দাবি করেছিল। গত জানুয়ারিতে ইরানের গণমাধ্যম দুটো মার্কিন নজরদারি ড্রোন কব্জা করার খবর জানায়। —রয়টার্স
