ফেডারেশন কাপ ফুটবল প্রাক বাছাই শনিবার শুরু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৮
ফেডারেশন কাপ ফুটবলের প্রাক বাছাই শনিবার শুরু হবে। নকআউট পদ্ধতির খেলায় ১৪টা দল খেলছে। বিজয়ী সাত দল দ্বিতীয় রাউন্ডে উঠবে, সাথে বিজিত সাত দলের মধ্য থেকে লটারি করে একটি দলকে দ্বিতীয় পর্বের বাছাইয়ের সুযোগ দেয়া হবে। দ্বিতীয় পর্বের আট দলের বাছাই থেকে দুটি দল চূড়ান্ত পর্বে খেলবে। চূড়ান্ত পর্বে পেশাদার ফুটবল লিগের নয় দল এবং গতবারের চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব সরাসরি খেলবে। গতকাল প্রাক বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে বাফুফে ভবনে। ড্র অনুষ্ঠানে ছিলেন পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম, ডেপুটি চেয়ারম্যান আবদুর রহীম, সদস্য আব্দুল গাফফার, নূরুল আলম চৌধুরীসহ অন্য কর্মকর্তারা। ২ মার্চ ঃ রহমতগঞ্জ ঃ বিমানবাহিনী ও উত্তর বারিধারা ঃ পুলিশ। ৩ মার্চ ঃ ওয়ারী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনাইটেড ও নৌবাহিনী। ৪ মার্চ ঃ অগ্রণী ব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৫ মার্চ ঃ চট্টগ্রাম আবাহনী ঃ বিকেএসপি।