জেলা ফুটবল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৮
গতকাল দিনাজপুরে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জেলা ফুটবলে মুসকান ঘুঘু দাঙ্গা ফুটবল ক্লাব ৪-১ গোলে ঈগল ষ্টার ক্লাবকে হারিয়েছে। বিজয়ী দলের মুন্না ২, বেলাল, বিজিত দলের মিজান গোল করেন। নাটোরের কানাইখালি স্টেডিয়ামে বন্ধু একাদশ ২-০ গোলে আরপিএল দলকে হারায়। আকাশ ও রুবেল গোল করেন।