পাঁচবিবিতে সরস্বতী মূর্তি ভাংচুর

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৯
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর পূর্ব হিন্দুপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের ভিতরে থাকা সরস্বতী মূর্তি কে বা কারা ভেঙ্গে ফেলেছে। ঘটনাটি ঘটে রবিবার রাতের কোন এক সময়ে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুল হক এ প্রতিনিধিকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- এ বিষয়ে একটি সাধারণ ডায়রি হয়েছে।