ডায়াবেটিস সারা জীবনের রোগ। একবার ডায়াবেটিস হলে এর কোন নিরাময় নেই এবং যারা শৃংখলার মধ্যে থাকেন তারা ডায়াবেটিস নিয়েও সুস্থ, সবল ও অ্যাকটিভ থাকতে পারেন। ডায়াবেটিস রোগের চিকিত্সার ক্ষেত্রে বিশেষজ্ঞগণ এখনও কোন সুখবর দিতে না পারলেও যারা ডায়াবেটিস চিকিত্সার জন্য অ্যাপোমেটফরমিন বা মেটফরমিন জাতীয় ওষুধ সেবন করেন তাদের জন্য সুখবর দিয়েছেন বিজ্ঞানীরা। টরেন্টোর একটি হাসপাতালে পরিচালিত এক জরীপে দেখা যায় মেটফরমিন মস্তিষ্কের স্টেম সেলকে উজ্জীবিত করে এবং এর ফলশ্রুতিতে নতুন মস্তিষ্ক কোষ বা ব্রেইন সেল তৈরি হতে পারে বলে বিজ্ঞানীরা আশাবাদী। আর বিজ্ঞানীদের গবেষণার এ আশাপ্রদ তথ্য সঠিক হলে ডিজেনারেটিভ ডিজিজ বা মস্তিষ্কের শক্তি হ্রাস বা স্মৃতিভোলা রোগ আলঝেইমার নিরাময়ে অথবা আলঝেইমার বিলম্বিত করার ক্ষেত্রে এক যুগান্তকারী সুফল পাওয়া যাবে। এ ব্যাপারে উক্ত গবেষণার প্রধান ফ্রেডা মিলার মনে করেন অনেক ক্ষেত্রে ব্রেইন ডিজ অর্ডার, ব্রেইন ইনজুরির ক্ষেত্রেও চিকিত্সার নতুন সুযোগ তৈরি হতে এই মেটফরমিন পারে।
