চাকরি জাতীয়করণের দাবি

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে উপজেলা পর্যায়ে মিছিল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২২
চাকরি জাতীয়করণের দাবিতে সোমবার শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে সারা দেশের সকল উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া মিছিলে অংশগ্রহণকারী শিক্ষক-কর্মচারীদের অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, সরকার মাধ্যমিক পর্যায়ে ২টি পরীক্ষার সিদ্ধান্ত নিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। শিক্ষকরা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। আগামী ১০ মার্চ দেশের সকল জেলা সদরে বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে সকল শিক্ষক-কর্মচারীর অংশগ্রহনের জন্য তিনি আহবান জানান। -প্রেস বিজ্ঞপ্তি