অর্থনৈতিক শুমারি শুরু ৩১ মার্চ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৫
দেশে দুই মাসব্যাপী অর্থনৈতিক শুমারি শুরু হচ্ছে আগামী ৩১ মার্চ। বর্তমানে পৃথক দু’টি স্থানে পাইলট শুমারি চলছে। গতকাল সোমবার বিকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদকে এ কথা বলেছেন পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপন করা হয়। বেগম ফরিদুন্নাহার লাইলীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকার চলতি বছরে অর্থনৈতিক শুমারি অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধীনে একটি প্রকল্পও গ্রহণ করেছে। আগামী ৩১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হবে। এদিকে প্রস্তুতিমূলক কাজ যাচাইয়ের জন্য বর্তমানে সিলেট সিটি করপোরেশনের একটি ওয়ার্ড ও পাবনার সুজানগর উপজেলার একটি ইউনিয়নে পাইলট শুমারি চলছে।