শেষের কবিতার পর আসছে ‘অবশেষের গল্প’

আপডেট : ০৪ মে ২০১৯, ২০:১৩

রবি ঠাকুরের ‘শেষের কবিতা’ পড়েছেন? লাবণ্য, অমিত, কেতকী, শোভনলালকে যদি জেনে থাকেন তাহলে ‘অবশেষের গল্প’ হয়তো আপনার চেনা লাগবে। অঞ্জন মজুমদার এই শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন। যেখানে ‘শেষের কবিতা’র ২৫ বছরের পরের কাল্পনিক গল্পকে ফ্রেমবন্দী করেছেন।

চিত্রনাট্য অনুযায়ী, ২৫ বছর পরে দেখা হবে দুই দম্পতির। এই দীর্ঘ ব্যবধানে কতটা বদলেছে তাদের সম্পর্কের সমীকরণ? বন্ধুত্ব, প্রেম, ঈর্ষা আগের মতোই কি বহমান? ট্র্যাজেডি, চ্যালেঞ্জ নিয়ে জীবন কি এগিয়ে যাবে? নাকি ফেলে আসা তিক্ততাকেই আঁকড়ে থাকবে চরিত্ররা?

আরও পড়ুন: মানিকগঞ্জে নাতনীকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার

পেশায় আইটি প্রফেশনাল অনঞ্জনের নেশা সিনেমা। এর আগেও দুটি শর্ট ফিল্ম তৈরি করেছেন তিনি। এই ছবির ‘লাবণ্য’ অঞ্জনা বসু। ‘কেতকী’ বিদীপ্তা চক্রবর্তী। ‘শোভনলাল’ এর ভূমিকায় দেখা যাবে বাদশা মৈত্রকে।

ইত্তেফাক/বিএএফ