এরইমধ্যে শুরু হয়ে গেছে কণ্ঠশিল্পী অন্বেষণভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় রিয়েলিটি শো ‘আইডল’-এর বাংলা সংস্করণ ‘বাংলাদেশ আইডল’-এর অডিশন। চট্টগ্রামে এখন এই অনুষ্ঠানের অডিশন চলছে। আর সেখানেই অডিশন চলাকালীন অনুষ্ঠান কর্তৃপক্ষ ঘোষণা করেন অনুষ্ঠানটির উপস্থাপকের নাম। নিয়মিত অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সামিয়া আফরিন আর তার সহ-উপস্থাপক হিসেবে থাকবেন অভিনেতা হিল্লোল। আগামীকাল শেষ হবে চট্টগ্রামের এই অডিশন। এই রিয়েলিটি শোতে প্রধান বিচারক হিসেবে থাকছেন ফেরদৌসী রহমান, অ্যান্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু এবং মেহরীন।
