একে একে বলিউডের প্রায় সব নায়িকারাই নিজেকে একজন আইটেম গার্ল হিসেবেও প্রতিষ্ঠিত করার জন্য উঠে-পড়ে লেগেছেন। সেই ধারাযাহিকতায় এবার নাম লেখালেন প্রিয়াঙ্কা চোপড়াও। সঞ্জয় গুপ্তা পরিচালিত ‘শুট আউট অ্যাট ওয়াডালা’ ছবির একটি আইটেম গানে পারফর্মের মধ্য দিয়ে প্রথমবারের মতো আইটেম গার্ল হিসেবে আত্মপ্রকাশ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। গতকাল এই গানের শুটিংয়েও অংশ নেন প্রিয়াঙ্কা চোপড়া। উল্লেখ্য, এই ছবিতে অভিনয় করছেন জন আব্রাহাম, অনিল কাপুর, কঙ্গনা রানাউত, তুষার কাপুর, সনো সুদ প্রমুখ।
