মালার ‘ভ্রমরা’

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৪৭
ভিন্ন ধারার মর্ডান ফোক গান গেয়েই জনপ্রিয় হয়েছেন কণ্ঠশিল্পী মালা। তার সেই ভিন্ন গায়কী নিয়েই এবারের নতুন একটি গান রেকর্ড করলেন। গানটির টাইটেল ‘ভ্রমরা’। জাহিদ আকবরের কথায় এই গানটি খুব শিগগিরই মিউজিক ভিডিও তৈরি করবেন বলে তিনি জানান। অস্ট্রেলিয়া প্রবাসী এই জনপ্রিয় কণ্ঠশিল্পী মালা বলেন, ‘এর ভেতরে চট্ট্রগ্রাম ও কক্সবাজারের বেশ কিছু লোকেশনে গানটির ভিডিও তৈরির পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, মালা এবারের সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে সেরা নবাগতা হিসেবে মনোনয়ন পেয়েছেন। নতুন গানের অ্যালবাম প্রসঙ্গে মালা বলেন, ‘এ সময়ের কজন আলোচিত সংগীত পরিচালকের গান নিয়েই তৈরি হচ্ছে এবারের নতুন অ্যালবাম। তবে মাত্র দুই মাসের জন্য দেশে এসে বেশ কিছু স্টেজ শোসহ বেশ কিছু কাজ করেছি যা সত্যিই নিজের ক্যারিয়ারের জন্য অনেক বড় পাওয়া বলে মনে করি।’ নিজের ক্যারিয়ার নিয়ে আগামী পরিকল্পনা প্রসঙ্গে মালা বলেন, ‘আমার ভয়েসটা সবার থেকে আলাদা তো এ কারণে নিজের মতো করে গান করাটা মুশকিল। তবুও ভিন্ন ধাঁচের কোনো চলচ্চিত্র হলে আমি সেখানে কাজ করতে চাই।’