গার্মেন্টস শিল্পে সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতায় স্বীকৃতি সূচক এসইই অ্যাওয়ার্ড প্রদান

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৫৭
সমপ্রতি ঢাকার একটি হোটেলে স্যোশাল এন্ড এনভাইরনমেন্ট এক্সিলেন্স এ্যাওয়ার্ড (এসইই অ্যাওয়ার্ড) ২০১২ প্রদান করা হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, প্রোমোশন অব স্যোশাল এন্ড এনভাইরনমেন্ট স্ট্যান্ডার্ডস ইন দি ইন্ডাস্ট্রি (পিএসইস), ইউ এবং জার্মান সরকার যৌথভাবে এই পুরস্কারের উদ্যোক্তা। এতে সার্বিক সহায়তা করছে আইএফসি, বিজিএমইএ, বিকেএমইএ এবং বিজিসিসিআই। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ডঃ দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডঃ আলব্রেখট কোনজ। আরও উপস্থিত ছিলেন গ্রীন বিল্ডিং এর আর্কিটেক্ট মিস আনা হেরিংগার। বিভিন্ন ক্যাটাগরীতে পুরষ্কার প্রাপ্তরা হলেন, সায়হাম নীট কম্পোজিট, ফরিক এপারেলস, আবনী নীট ওয়্যার, ভ্যালীটেক্স, হামজা টেক্সটাইল। - প্রেস বিজ্ঞপ্তি