মিসরের দক্ষিণাঞ্চলীয় শহর লুক্সরের কাছে পর্যটকবাহী একটি বেলুন বিস্ফোরিত হয়ে মঙ্গলবার ১৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ব্রিটেন ও ফ্রান্সের নাগরিকও রয়েছেন। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানান, বেলুনটি আকাশ থেকে নিচে পড়ার আগে আগুন ধরে যায় এবং এরপর বিকট শব্দে এটি একটি আখের ক্ষেতে বিস্ফোরিত হয়। এ ঘটনায় তাত্ক্ষণিক ৮টি মৃতদেহ শনাক্ত করা হয়। প্রসঙ্গত লুক্সর শহরটি ঐতিহাসিক নীল নদের তীরে অবস্থিত। এখানে ফারাও আমলের অনেক প্রাচীন কীর্তি রয়েছে।—বিবিসি
