সংবাদ কণিকা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৩
রেহমান মালিককে তালেবানের বিদ্রূপ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিককে ‘কমেডিয়ান’ বলে বিদ্রূপ করেছে সে দেশের তালেবান। একইসঙ্গে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা থেকে রেহমান মালিককে সরে দাঁড়ানোর আহবান জানিয়েছেন তারা। তেহরিক-ই-তালেবানের মুখপাত্র ইনশাল্লাহ ইশান রেহমান মালিককে পাস্তু কমেডিয়ান ইসমাইল সাইদের সঙ্গে তুলনা করে বলেন, তিনি কেন্দ্রীয় নীতি নির্ধারণে সূরা কাসন্সিলের প্রস্তাব গুরুত্ব সহকারে তুলে ধরেননি। ফলে শান্তি আলোচনার পথ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তিনি যদি এটি ভালোভাবে তুলে ধরতেন তাহলে শান্তি আলোচনার পথ ত্বরান্বিত হতো। উত্তর-পশ্চিম পাকিস্তানের এক অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে তালেবান ওই মুখপাত্র এ কথা বলেন। -বর্তমান পত্রিকা বেলুচিস্তানে গুলিতে নিহত ৬ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের গুলিতে ছয় শ্রমিক নিহত হয়েছে। প্রদেশের গদর জেলার শাদি কৌর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সোমবার হত্যাকাণ্ড ঘটানোর পর তারা তত্ক্ষণাত্ পালিয়ে যেতে সক্ষম হয়। শ্রমিকরা সে সময়ে জেলা শহর থেকে করাচি শহরের সঙ্গে একটি রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন। হঠাত্ করে মুখোশধারী চার জঙ্গি বিনা প্ররোচনায় তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে ওই ছয় শ্রমিক মারা যায়। উল্লেখ্য, এই প্রদেশেটিতে কয়েক দশক ধরে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীরা আস্তানা গেড়ে রয়েছে। ধারণা করা হচ্ছে এটি তাদেরই কাণ্ড। এর আগে গত ১৬ ফেব্রয়ারি বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় সিরিজ বোমা হামলায় ৮৪ জন নিহত হয়। -পাকিস্তান টুডে জাপানে ফের ভূমিকম্প আবারো ভূমিকম্প আঘাত হেনেছে জাপানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। সোমবারের এই ভূমিকম্প রাজধানী টোকিওতে অনুভূত হয়। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এর ফলে কোন সুনামির আশঙ্কা সৃষ্টি হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তরফ থেকে বলা হয়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল টোকিওর মায়াবেশি থেকে ৫৭ কিমি উত্তর ও উত্তর-পূর্বে। জানা যায়,এর ফলে দেশটিতে বহু বুলেট ট্রেন সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এর আগে ২০১১ সালে মার্চে ভূমিকম্পে সেখানে প্রায় ১৯ হাজার লোক মারা যায়। -এএফপি যুক্তরাষ্ট্রে হামলায় শিখ নিহত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের গুলিতে এক শিখ গুরুতর আহত হয়েছেন। তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাতে ডেটোনা বিচের কাছে বন্দুকধারীরা কানওয়ালজিত সিং (৪৬) এর ওপর হামলা চালায়। অজ্ঞাত হামলাকারীরা একটি ট্রাকে করে এসেছিল। কানওয়ালজিতের উরু ও শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি স্থানে গুলি লাগে। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে তার চিকিত্সা চলছে। এ সময় কানওয়ালজিতের সঙ্গে থাকা তার ছেলে অক্ষত থাকে। পোর্ট অরেঞ্জ পুলিশের সহকারি প্রধানের উদ্ধৃতি দিয়ে স্থানীয় দৈনিক ডেটোনা বিচ নিউজ জার্নাল জানিয়েছে, ‘এই হামলার পেছনে সুনির্দিষ্ট কোন কারণ না থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে উদ্দেশ্যমূলকভাবেই এই হামলাটি চালানো হয়েছে।’ এদিকে কর্তৃপক্ষ সোমবার বলেছে, ঘৃণা বা বিদ্বেষমূলক অপরাধ হিসেবে এই ঘটনার তদন্ত করা হবে। এই ঘটনার নিন্দা জানিয়ে শিখ আমেরিকান লিগ্যাল ডিফেন্স অ্যান্ড এডুকেশন ফান্ড (এসএএলডিইএফ) ও শিখ কোয়ালিশন এই ঘটনার ব্যাপারে একটি বিস্তারিত তদন্ত চালানোর জন্য আইন প্রয়োগকারী কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়েছে।—এএফপি