ওয়ালটন মহিলা ফুটবলে গোলের ছড়াাছড়ি চলছে। মোহামেডান গতকাল আবারও বড় ব্যবধানে জিতেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকালে মোহামেডান ১৪-০ গোলে যাত্রাবাড়ি ক্রীড়া চক্রকে হারিয়েছে। ট্রিপল হ্যাটট্রিক করেছেন সাবিনা খাতুন। শান্তু ২, বেলি খাতুন, শানু ও বিথি একটি করে গোল করেন। একই মাঠে ফেনির সকার ক্লাব ৪-০ গোলে হারিয়েছে পুলিশকে। গোল করেছেন রনি, রুনা, সোমা ও মিলি গোল করেন।
আজকের খেলা ঃ আবাহনী ও পুলিশ, বঙ্গবন্ধু স্টেডিয়াম, বেলা দুইটা।
