সাকিব আল হাসানের ডান পায়ের কাফ মাসেলে সফল অস্ত্রোপচার হয়েছে। গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় বিকাল ৪টায় অস্ত্রোপচার করা হয়েছে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডাক্তার দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘সাকিব ভালো আছে। সবকিছু ঠিক থাকলে আজ বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় হাসপাতাল ছাড়তে পারবে সে।’ কোনো সমস্যা না থাকলে আগামী সপ্তাহে সাকিব দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন বিসিবির ডাক্তার। অস্ত্রোপচার শেষে এক সপ্তাহ বিশ্রামে থাকতে হচ্ছে সাকিবকে। আর মাঠে ফিরতে লেগে যাবে প্রায় ছয় সপ্তাহ।
