রহমতগঞ্জ এবং বিমান বাহিনীর ম্যাচ দিয়ে স্বাধীনতা কাপ ফুটবল প্র্রাক বাছাই প্রতিযোগিতা মাঠে গড়াবে শনিবার। চৌদ্দটা দল প্রাক বাছাইয়ে অংশগ্রহণ করছে। নকআউট পদ্ধতির খেলায় ১৪টা দল খেলছে। খেলা হবে নকআউট পদ্ধতিতে। বিজয়ী সাত দল এবং বিজিত দল থেকে একটি দলকে লটারির মাধ্যমে দ্বিতীয় পর্বের বাছাইয়ে সুযোগ দেয়া হবে। আট দল বাছাই প্রক্রিয়া থেকে দুই দল খেলবে চূড়ান্ত পর্বে। সাথে যোগ হবে পেশাদার ফুটবলের নয় দল এবং গতবারের ফেডারেশন কাপ ফুটবল চ্যাম্পিয়ন ফরাশগঞ্জ। এবার তিনটি বিশ্ববিদ্যালয় দলও অংশগ্রহণ করছে। সোমবার বাফুফে ভবনে ড্র অনুষ্ঠিত হয়। দলগুলো হচ্ছে ঃ রহমতগঞ্জ, বিমান বাহিনী, উত্তর বারিধারা ক্লাব, পুলিশ, ওয়ারী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনাইটেড, নৌবাহিনী, অগ্রণী ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম আবাহনী, বিকেএসপি।
