ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ তারকা রায়ান গিগস বলেছেন, আগামী ৫ মার্চ চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে দল নির্বাচন নিয়ে দ্বিধায় আছেন দলের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন। পাশাপাশি ঐ ম্যাচে প্রথম একাদশে থাকার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। ম্যান ইউর জার্সি গায়ে ক্যারিয়ারের ৯৯৯তম ম্যাচে মাঠে নেমে দারুণ এক গোল করে গিগস গত রবিবার কিউপিআরের বিরুদ্ধে জিতিয়েছেন দলকে। হাজারতম বারের মতো রেড ডেভিলদের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা গিগস নিজের এই ফর্মটাকে টেনে নিতে চান চ্যাম্পিয়নস লিগেও। তবে তিনি এটাও বুঝতে পারছেন তার মাঠে নামার ব্যাপারটা নির্ভর করছে কোচের উপরেই, ‘এটা (দল নির্বাচন) কোচের জন্য মধুর একটা সমস্যা। আমরা দারুণ ফর্মে আছি এবং বেছে নেয়ার জন্য কোচের সামনে বড় একটা দল আছে।’
