সোশ্যাল মিডিয়ায় একটি ইভেন্টের পোস্টার ছড়িয়ে পড়েছে। পোস্টারে ওই ইভেন্টের নাম দেওয়া হয়েছে ‘সালমান খান লাইভ ইন বিজনর’। সালমানের নাম ব্যবহার করে চড়া মূল্যে টিকেটও বিক্রি করা হচ্ছে। কিন্তু এই ইভেন্টের বিষয় কিছুই জানেন না সালমান খান।
জানা গেছে, ‘সালমান খান লাইভ ইন বিজনর’ নামে ইভেন্টটি ভুয়া। অসৎ উদ্দেশ্যে খোলা এই ইভেন্টের টিকেট বিক্রি করা হচ্ছে ৭৫০ এবং ২৫০০ রুপিতে। ইভেন্ট দেখে অনেক মনে করেছেন নির্বাচনী প্রচারণা চালাবেন সালমান। তবে সবার ভুল ভেঙ্গে দিয়ে টুইটারে একটি টুইট করেছেন বলিউড ভাইজান।
আরও পড়ুন: নির্বাচনী মিছিলে চড় খেলেন কেজরিওয়াল
টুইটারে সালমান লিখেছেন, ‘বিয়িং হিউম্যান ফাউন্ডেশন বা আমি কেউই এই ইভেন্টের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত নই।’

সালমানের এই টুইটের পরে পুলিশ সেই ইভেন্টের আয়োজকদের বিরুদ্ধে মামলা করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
ইত্তেফাক/বিএএফ
