দৈনিক সংবাদের সম্পাদক মুক্তিযোদ্ধা প্রয়াত বজলুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সংবাদ পরিবার, বজলুর রহমান ফাউন্ডেশন ও তার সহধর্মিণী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ পরিবারের সদস্য ছাড়াও অনেক গুণগ্রাহী উপস্থিত ছিলেন। প্রয়াত বজলুর রহমানের সহধর্মিনী বেগম মতিয়া চৌধুরী পরিবারের পক্ষ থেকে সাভারস্থ পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ সিআরপিতে রোগীদের জন্য এক লাখ টাকা প্রদান করেন।
