এম, শফিকুল ইসলাম ফারুক, ইসলামপুর, জামালপুর সংবাদদাতা
জামালপুর
ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার সন্ধ্যায় ‘কর্ম ও শান্তিময় জীবনের লক্ষ্যে যুব ব্যবসায়ীদের উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে মনিরুজ্জামান মনির সভাপত্বিতে, স্থানীয় এমপি ফরিদুল খান দুলাল, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. বারী মণ্ডল, পরিচালক এফবিসিসিআই ও দ্য জামালপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. রেজাউল করিম রেজনু, পৌর মেয়র আ. কাদের শেখ, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সস্পাদক মীর শরীফ হাসান লেনিনকে সংবর্ধনা দেওয়া হয়। দৃষ্টিনন্দন আতশবাজির মধ্য দিয়ে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যায় দেশ বরেণ্য শিল্পীরা গান পরিবেশন করেন। শিল্পীরা হলেন—মামুন, মীর শরীফ হাসান লেনিন, নাসির, আশরাফ উদাস। নাচ পরিবেশন করেন তাঞ্জুম, মিস পলি ও ক্লোজআপ শিল্পী টুটুল এবং বিশিষ্ট কৌতুকাভিনেতা পাপ্পু কৌতুক পরিবেশন করেন।
