মঞ্চস্থ হলো ‘দালাল’

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২১
শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহ ময়মনসিংহের গৌরীপুরে বিজয় ৭১ মঞ্চে মুক্তিযুদ্ধে চেতনায় বিশ্বাসী তরুণ প্রজন্মের ৭১ মঞ্চে শাহবাগের ডাকে বৃহস্পতিবার ৭টায় মোবাতির দ্রোহের শিখায় প্রজ্বলিত হয়ে উঠে। এরপরেই সালাম পারভেজ রচিত মুক্তিযুদ্ধের পটভূমি তুলে ধরে লেখা ‘দালাল’ নাটিকাটি আবুল ফজল মোহাম্মদ হিরার পরিচালনায় মঞ্চস্থ হয়। নাটিকার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মাজহারুল ইসলাম পলাশ (জুলমত), আব্দুল্লাহ আল মামুন (ছদ্মবেশী মুক্তিযোদ্ধা কালা চান), হারুন অর রশিদ (মেজর), রানা (পাক সেনা), ইমন সরকার রূপম (মুক্তিযোদ্ধা আজাদ), নাজিম উদ্দিন আহম্মেদ (হাসান পারমানিক), আলী আশরাফ আবির (মুক্তিযোদ্ধা নাসির) প্রমুখ।