এমএ রউফ রিপন,
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁ
নওগাঁর রাণীনগরে রাজাকারদের ফাঁসি ও সকল মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবীতে রাণীনগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ও উপজেলা শিল্পকলা একাডেমী পরিবেশিত জাগরণীমূলক দিনব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা বাসষ্ট্যান্ডে দেশাত্মকবোধক গানসহ বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমীর পরিচালক ওস্তাদ মান্নান হোসেনের পরিচালনায় চ্যানেল শিল্পী তুষার বুলবুল, মির্জা গোলাম মুর্তজাসহ একাডেমীর নিয়মিত শিল্পী ফরিদা পারভীন, ক্ষুদে শিল্পী আশা ও স্থানীয় শিল্পীরা গান ও মুক্তিযুদ্ধ
ভিত্তিক নাটিকা পরিবেশন করে।
