টপচার্ট

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩৪
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন স্পেশাল ছাব্বিশ ‘অ্যা ওয়েডনেস ডে’ ছবি দিয়ে আলোচনায় এসেছিলেন পরিচালক নিরাজ পান্ডে। ‘অ্যা ওয়েডনেস ডে’র সাফল্যের পর এবার পরিচালক তার নতুন ছবির কাজ করেছেন। নতুন এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ‘স্পেশাল ছাব্বিশ’ শিরোনামের এই ছবিটি নির্মিত হবে বাস্তব জীবনের একটি ঘটনাকে কেন্দ্র করে। ছাব্বিশ জনের একটি দল করে অফিসার পরিচয়ে একটি জুয়েলারি দোকানে গিয়ে মালামাল জব্দ করে—এমনি ঘটনা নিয়ে নির্মিত হবে ছবিটি। ছবিটি মুক্তির সাথে সাথেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। ওয়ার্ম বডিজ জনাথন লেভিন পরিচালিত হরর-কমেডি ফিল্ম ‘ওয়ার্ম বডিজ’। এক বিশাল জম্বি বিপর্যয়ের পরের পৃথিবী। আর (নিকোলাস হোল্ট) এক তরুণ জম্বি। একটি পরিত্যক্ত বিমানবন্দরের আশপাশের পরিত্যক্ত দালানগুলোতে সে ঘুরে বেড়ায়। অনেক জম্বির মতো এখানে আরও থাকে আরের বন্ধু এম (রব করড্রাই)। বিচিত্র আওয়াজের মাধ্যমে ভাবের আদান প্রদান হয়। এভাবেই নানা ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে গেছে সিনেমার কাহিনী। স্পেশাল ছাব্বিশ অক্ষয় কুমার, কাজল আগারওয়াল এনিবডি ক্যান ড্যান্স প্রভু দেবা, গণেশ আচার্য রেস টু সাইফ, দীপিকা বিশ্বরূপ কমল হাসান, রাহুল বোস ডেভিড নিল নিতিন মুকেশ, বিক্রম আইডেন্টিটি থিফ মেলিসা ম্যাকার্থি, জেসন ব্যাটম্যান ওয়ার্ম বডিজ নিকোলাই হল্ট, তেরেসা পালমার ইড এফেক্টস রুনি ম্যারা, চ্যানিং ট্যাটাম সিলভার লাইনিংস প্লেবুক জেনিফার লরেন্স, ব্রাডলি কুপার হ্যানসেল অ্যান্ড গ্রেটেল উইচ হান্টার্স-জেরেমি রেনার, জেমা আর্টারটন