বিএফএফইএ-এর নতুন কমিটি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৩
আর্ক সী ফুডস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিন উল্লাহ এবং ছবি ফিস প্রসেসিং ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক কাজী বেলায়েত হোসেন বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিএফএফইএ)-এর ২০১৩ ও ২০১৪ সালের জন্য যথাক্রমে প্রেসিডেন্ট এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম ও খুলনায় বিএফএফইএ-এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া বিএফএফইএ-এর নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন যথাক্রমে মাসুদ ফিস প্রসেসিং এন্ড আইস কমপ্লেক্স লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন মাসুদ (চট্টগ্রাম) এবং সাতক্ষীরা ফুড্স লিত্-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ খলিলুল্লাহ (খুলনা)। -প্রেস বিজ্ঞপ্তি