আজ প্রয়াত পপসম্রাট আজম খানের জন্মদিন। এ উপলক্ষে তৈরি হলো বিশেষ অনুষ্ঠান ‘গুরুর জন্মদিনে’। এতে তাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তারই বড় ভাই বরেণ্য সুরস্রষ্টা আলম খান। তার স্মৃতি রোমন্থনে উঠে এসেছে শৈশব, কৈশোর, কমান্ডার হিসেবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, দেশে পপসংগীতের প্রবর্তন, প্রথম অ্যালবাম প্রকাশ, কালজয়ী গানের গল্প, খেলোয়াড়ি মনোভাব, দায়িত্বশীল বাবাসহ আজম খানের বহুমাত্রিক দিক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন গীতিকার-সাংবাদিক জনি হক। চ্যানেল সিক্সটিনে আজ রাত ৯টায় প্রচার হবে। অনুষ্ঠান প্রসঙ্গে জনি হক বলেন, ‘ব্যক্তি জীবনে বেশ কয়েকবার আজম ভাইয়ের ইন্টারভিউ নিয়েছি। সম্পর্কটা ছিল চমত্কার। সেই সূত্রেই চ্যানেলটি থেকে যখন এই অনুষ্ঠানের উপস্থাপনার অফার পাই, রাজি হই। আলম ভাই বারবার নিজের ভাইয়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন। ‘গুরুর জন্মদিন’ এই অনুষ্ঠান করতে পেরে আমারও খুব ভালো লাগছে।’
