রবার্ট লরেন্স লিওনার্দ :হলিউডের জনপ্রিয় অভিনেতা। ১৯৬৯ সালের এই দিনে তার জন্ম। ১৯৮৬ সালে ‘দ্য ম্যানথন প্রজেক্ট’ ছবির মধ্য দিয়ে হলিউডে অভিনয় শুরু করেন তিনি। তারপর একে একে প্রায় অর্ধশত ছবিতে অভিনয় করেছেন এবং অর্জন করেছেন খ্যাতি ও বেশ কিছু অ্যাওয়ার্ড। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘মাই বেস্ট ফ্রেন্ড ইজ এ ভ্যাম্পায়ার’, ‘মিস্টার অ্যান্ড মিস ব্রিজ’, ‘আই লাভ ইউ আই লাভ ইউ নট’, ‘টেপ’, ‘ড্রাইভেন’, ‘দ্য আই ইনসাইড’, ‘ম্যালকম ইন দ্য মিডেল’, ‘হাউজ’, ‘এ পেইন্টেড হাউজ’ ছবিগুলো উল্লেখযোগ্য।
