ঠাকুরগাঁওয়ে যুবক খুনের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত রফিকের মা কহিনুর বেগম বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও থানায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩জনসহ মোট ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। আসামিরা হলো: মুন্না, দিপু, সেলিম ও সোহেল। উল্লেখ্য, সোমবার দুপুরে জাল ডলারের লভ্যাংশ ভাগাভাগিকে কেন্দ্র করে বন্ধুদের হামলায় রফিক (৩০) খুন হয়েছে। আসামি মুন্না, দিপু, সেলিম ও সোহেলসহ কয়েকজন সস্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। নিহত রফিক শহরের গোয়ালপাড়া মহল¬ার আব্দুর রহমানের পুত্র। ঠাকুরগাঁও থানার ওসি রেজাউর করিম মামলার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেফতাদেরর জন্য অভিযান অব্যাহত রয়েছে।
