শেষ পর্যন্ত চাক হেগেলের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন নিয়ে চলা বিতর্ক আর অচলাবস্থার অবসান হল। সিনেটের ভোটাভুটিতে তার মনোনয়নের পক্ষে ৫৮টি ভোট পড়ে। আর বিপক্ষে যায় ৪১টি ভোট।
হেগেল একজন সাবেক রিপাবলিকান সিনেটর হলেও প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে পছন্দের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবার পর তার নিজ দল থেকেই ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি। রিপাবলিকানরা মনে করেন হেগেল একজন ইসরাইল বিরোধী এবং ইরানের প্রতি সহানুভূতিশীল। এমনকি প্রতিরক্ষামন্ত্রীর মত দায়িত্বপূর্ণ পদে তার যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়।
চাক হেগেল এখন ওবামার গত মেয়াদের প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার স্থলাভিষিক্ত হবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোণও প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ নিয়ে এত বিতর্ক এবং সময়ক্ষেপণ করা হল।
