মিসরের দক্ষিণে লুক্সর প্রদেশের কাছে বেলুন বিস্ফোরিত হয়ে ১৯জন পর্যটক নিহতের ঘটনায় বেলুনে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। গতকাল বুধবার প্রদেশটির গভর্নর ইজ্জাত সাদ এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়।
এর আগে দেশটির প্রধানমন্ত্রী হিসাম কানদিল এ দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়। গত মঙ্গলবার বেলুনটি ২০জন পর্যটক নিয়ে আকাশে উড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা জানান, মৃতদেহগুলো একটি ক্ষেতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে ছিলো। এ পর্যন্ত ১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
