আবাহনী লিমিটেড ওয়ালটন ঢাকা মহানগর মহিলা ফুটবল টুর্নামেন্টে গতকাল বুধবারের খেলায় পুলিশকে গোলবন্যায় ভাসিয়েছে। গুণেগুণে ১৮ গোল দিয়েছে আকাশি-নীলরা। মুনমুন আক্তার ও উমরা চাকমা মিলে তের গোল দেন।
পুলিশের পোস্ট গোলের জন্য যেন উন্মুক্তই ছিল। পাহাড়ি মেয়ে উমরা চাকমা একাই করেছেন ছয় গোল। গোলপোস্টও উন্মুক্ত করেন তিনি। খেলার ছয় মিনিটে প্রথম গোল। দ্বিতীয় গোল আট মিনিটে মুনমুন আক্তারের। ১৮ গোলের সাতটিই তার। ১২ এবং ১৪ মিনিটে চিংয়ের আরো দুই গোল। এভাবে গোল বাড়তে থাকে।
বিরতি পর্যন্ত ৮-০ গোলে এগিয়ে যায় আবাহনী। পরের অর্ধে হয় ১০ গোল। এই অর্ধে চিং তিনটি, মুনমুন চারটি গোল করেন। এছাড়া ম্যাচে গোল করেছেন সুরাইয়া তিনটি, পুতুল ও সুই-নু একটি করে। বাংলানিউজ
