মহিলা জাতীয় ক্রিকেট লিগে গতকাল বৃহস্পতিবার জয় পেয়েছে ঢাকা বিভাগ। তারা চট্টগ্রাম বিভাগকে হারায় ৬ উইকেটে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ৪১.৫ ওভারে ৮৭ রানে অলআউট হয়ে যায়। রাশেদা রহমান ৪৬ বলে ১৬ রান করেন। পান্না ঘোষ ২৬ রানে এবং সোহেলী আকতার ৫ রানে তিনটি করে উইকেট নেন।
জবাবে ঢাকা ২৪.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফারজানা আকতার ৬০ বলে ২৬ এবং চামেলি খাতুন ৩৮ বলে ২১ রান করেন। ফাতেমা জাহান ২২ রানে নেন তিন উইকেট। সোহেলী আকতার পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
