অনূর্ধ্ব-১৪ ক্রিকেট

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৯
ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার থেকে। উদ্বোধনী দিনে জয় পেয়েছে ঢাকা মেট্রো ৫ উইকেটে এবং বরিশাল বিভাগ ২৯ রানে। ময়মনসিংহ সার্কিট হাউজ গ্রাউন্ডে রাজশাহী বিভাগ ৪৯ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে যায়। তানজিদ হাসান সর্বোচ্চ ৩৭ রান করেন। শাহরিয়ার সাগন ১৩ রানে নেন দুই উইকেট। জবাবে ঢাকা মেট্রো ৪৪ ওভারে ৫ উইকেটে জয় তুলে নেয়। রাকিবুল ইসলাম সর্বোচ্চ অপরাজিত ৮০ রান করেন। দিনের অন্য ম্যাচে ময়মনসিংহের জিমন্যাসিয়াম গ্রাউন্ডে বরিশাল বিভাগ ১৬৫ রানে অলআউট হয়ে যায়। আব্দুর রহমান ৩১ রান করেন। ঢাকা বিভাগ উত্তর ১৩৬ রানে গুঁড়িয়ে যায়। তানভীর হোসেন সর্বোচ্চ ৬৪ রান করেন।