রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে জয় পেয়েছে। গতকাল বুধবার কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দলটি ২-১ গোলে ওয়ারী ক্লাবকে হারায়। গোল দু’টি করেন বিজয়ী দলের নুরুল আবসার।
প্রথমার্ধেই দুই গোল দিয়ে জয় নিশ্চিত প্রায় করে ফেলে রহমতগঞ্জ। নুরুল আবসার ২৫ ও ৪১ মিনিটে লক্ষ্যভেদ করেন। খেলার এক মিনিট বাকি থাকতে এক গোল করে কিছুটা ব্যবধান কমান ওয়ারীর রুবেল (২-১)।
