ড্যারেন ব্রাভোর দারুণ এক হাফ সেঞ্চুরিতে গত মঙ্গলবার গ্রানাডার সেন্ট জর্জেসে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেটে হারায় জিম্বাবুয়েকে। তিনটি ওয়ানডে ম্যাচেই হারল সফরকারী দলটি। জিম্বাবুয়ে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে নয় উইকেট হারিয়ে ২১১ রান তোলে। জবাবে ক্যারিবীয়রা ৪৬.২ ওভারে জয় (২১৫/৫) নিশ্চিত করে। ড্যারেন ব্রাভো ম্যাচ ও সিরিজ সেরান পুরস্কার পান। তিনি তৃতীয় এই ম্যাচটিতে ১০৩ বলে পাঁচটি চারের মারে ৭২ রান করে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ২ মার্চ। দ্বিতীয়টি রয়েছে পরের দিনই (১৩ মার্চ)। ক্রিস গেইলকে বিশ্রামে রাখা হয়েছে এই সিরিজের জন্যও। ওয়ানডেতেও সিরিজে ছিলেন না গেইল ও ড্যারেন স্যামি। স্যামি ফিরেছেন টি-টোয়েন্টিতে।
