কোপাবানায় দৌড়াবেন বোল্ট

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০০
আগামী মাসে অনুষ্ঠেয় ব্রাজিলের কোপাকাবান বিচ ইভেন্টে ১৫০ মিটার দৌড়াবেন অলিম্পিক সিপ্রন্ট চ্যাম্পিয়ন উসাইন বোল্ট। জ্যামাইকায় ‘স্ট্রীট মিট’ হিসেবে পরিচিত এ ইভেন্টে আরো তিন সিপ্রন্টার প্রতিদ্বন্দ্বীতা করবেন। আগামী ৩১ মার্চের এ প্রতিযোগিতার জন্য আয়োজকরা উন্নত মানের বালুর সাহায্যে ট্র্যাক তৈরি করছেন। বড় ধরনের কোন প্রতিযোগিতায় সাধারণত ১৫০ মিটার দূরত্বের কোন দৌড় থাকে না। ২০০৯ সালে ম্যানচেষ্টারে এ ইভেন্টে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন বোল্ট। অলিম্পিকে ছয়বার স্বর্ণপদক প্রাপ্ত ২৬ বছর বয়সী বোল্ট ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার ও ১৯.১৯ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন। এছাড়াও জ্যামাইকা দলের হয়ে ৪–১০০ মিটার রিলে দৌড়ে ৩৬.৮৪ সেকেন্ড সময়ের রেকর্ড গড়েন তিনি।—বাসস