চকলেট ভালবাসেন না এমন মানুষ হয়তবা খুব কমই পাওয়া যাবে। এমনকি ডায়াবেটিক রোগীদেরও চকলেটের প্রতি রয়েছে বিশেষ মোহ। যাদের পেটের পীড়া আছে তারাও চকলেট পছন্দ করেন। অনেকেরই কালো চকলেটের প্রতি রয়েছে বিশেষ আকর্ষণ। কালো চকলেটের নানাগুণ এখানে তুলে ধরা হলো:
এক: কালো চকলেট বা ডার্ক চকলেট নিয়ে একাধিক গবেষণায় বিশেষজ্ঞগণ দেখেছেন কালো চকলেট রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, রক্তচাপ কমায় এবং রক্তনালী কোমল রাখে তাই হার্টের জন্য ভালো।
দুই: কালো চকলেটে থাকে ফিনাইলথাইলামিন নামক এক ধরনের কেমিক্যাল এবং এই কেমিক্যাল মস্তিষ্কে এন্ডোরফিন নিঃসরণ করে। ফলে মস্তিষ্ক উজ্জীবিত হয়।
তিন: ডার্ক চকলেট রক্তের শর্করা কমাতে সাহায্য করে তাই ডায়াবেটিস রোগীরাও খানিকটা চকলেট খেতে পারেন।
চার: ডার্ক চকলেটে এন্টি-অক্সিডেন্ট বেশি থাকে। তাই তারুণ্য ধরে রাখা ও ক্যান্সার রোধে সহায়ক।
পাঁচ: ডার্ক চকলেটের থিওব্রোমাইন দাঁতের এনামেল শক্ত করে এবং মুখের স্বাস্থ্য রক্ষায় সহায়ক।
ছয়:কালো চকলেটের মধ্যে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়ামসহ রয়েছে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস ও ভিটামিন। ফলে কালো চকলেট শরীরে শক্তি যোগায় এবং মুড থাকে ভালো।
তবে যাদের ব্লাডসুগার বেশি এবং ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে অধিক মিষ্টি জাতীয় খাবার, কালো চকলেট খাওয়া উচিত নয়। এক্ষেত্রে চিকিত্সকের পরামর্শ নেয়া ভালো।
