মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এর ছাত্র-ছাত্রীগণকে জানানো যাচ্ছে যে, আগামী ১২ মার্চ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় এমআইএসটি’র সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই-১১), কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই-৯), ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই-৭), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই-৭) এবং এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (এই-১) কোর্সের গ্রাজুয়েশন অনুষ্ঠান মিরপুর হলে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রেজিস্ট্রেশন-৬ মার্চ, রিহার্সেল-৬,৭,৯ মার্চ, চূড়ান্ত অনুষ্ঠান-১২ মার্চ। -প্রেস বিজ্ঞপ্তি
