কোপা ডেল রে‘র ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদ মোকাবেলা করবে প্রতিদ্বন্দি রিয়াল মাদ্রিদের। গত বুধবার সেমিফাইনালের ফিরতি লেগে নয়জনের সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে অ্যাতলেটিকো। দুই লেগ মিলিয়ে অ্যাতলেটিকো ৪-৩ গোলের ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেছে। অ্যাতলেটিকো নিজেদের মাঠে প্রথম লেগ ম্যাচে সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছিল। ফাইনাল ম্যাচটি ১৮ মে অনুষ্ঠিত হবে।
র্যামোন সানচেজ পিযজুয়ান স্টেডিয়ামে সফরকারীরা ম্যাচটিতে এগিয়ে গিয়েও পরবর্তীতে নিয়ন্ত্রণ হারিয়েছে। ডিয়েগো কস্টা ও রাদামেল ফ্যালকাও ২৯ মিনিটেই দলকে ২-০ গোলে এগিয়ে দিয়েছিল। সেভিয়ার জেসাস নেভাস ৩৯ মিনিটে একটি গোল শোধ করে দেন। ইনজুরি টাইমে নাটকীয়ভাবে স্বাগতিকদের সমতায় ফেরান ইভান রাকিটিক। লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন সেভিয়ার গ্যারে মেডেল এবং জিওফ্রে কনডগবিয়া।
এই নিয়ে পঞ্চমবারের মত কোপা ডেল রে‘র ফাইনালে দুই মাদ্রিদ মুখোমুখি হচ্ছে। লা লিগায় রিয়াল মাদ্রিদ থেকে চার পয়েন্ট ব্যবধানে এগিয়ে অ্যাতলেটিকো।
