মুছে দিতে আমাদের ক্ষমাহীন কলঙ্কের দাগ
সপ্তসমুদ্র মন্থন করে আবার উঠেছে জেগে
নীলকণ্ঠ নতুন প্রজন্ম—শাহবাগ শাহবাগ।
এখনো কী আস্ফাালন করে ভয়ঙ্কর সেই কালনাগ!
ডুবে গেছে সপ্তডিঙ্গা—লখিন্দর মৃত;
ভায়ের-মায়ের অশ্রু মোছাতে জাগ্রত আজ অজস্র বেহুলা
সারাদেশ আজ শাহবাগ শাহবাগ।
মূষিক গর্জন করে শেয়াল শাসায়—কোথায় বাংলার বাঘ?
যারা বলে বাঙালির নাই মান-অপমান বোধ
তারা এসে দেখে যাক—শাহবাগ শাহবাগ।
