কুয়াশার অন্ধকার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৪
কুয়াশার অন্ধকারে ছায়া-শরীর কেটে কেটে বিধ্বস্ত নগর ছেড়ে যেতে যেতে থমকে দাঁড়ই, পেছন ফিরি, নগরসভ্যতার ছেঁড়া দলিলপত্র খুঁজি। ছিন্নভিন্ন অস্পষ্ট লেখা জগাখিঁচুড়ি কী খুঁজে না পেয়ে, না বুঝেই চলতে শুরু করি। শহর-নগরের আলো-আঁধার পেরিয়ে যেতে যেতে কী মনে করেই আবার পেছন ফিরি, দেখি শূন্য কাফেলায় একাকী আমি— ধূ ধূ বালুচরে কোথাও কেউ নেই, ঠাঁয় দাঁড়িয়ে আছি সেই আমিই।