আমার স্বভাব-চরিত্র

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৪
প্লাসটিকের গোলাপ উপহার দিয়ে আমার কাছ থেকে ধন্যবাদ আশা করতে পারো না সানগ্লাসের ভেতর থেকে আসা অস্পষ্ট দৃষ্টির লোভে খুব দূরে যাইনি কখনো আমার জন্য কিছুটা দুঃখ কিছুটা উপহাস সংগ্রহ করে রেখে দিলেই ভালো। আমি এখনো কাতর চোখের ঘুমিয়ে পড়া দেখতে দেখতে জেগে থাকি ঘুমের ভেতর খুঁজে ফিরি ভূমধ্যসাগরে ডুবে যাওয়া জাহাজের গুপ্তধন!