আমি তো ভালোই আছি...
শুধু হূদয়ের ক্ষতটার বেড়েছে ক্ষরণ
মস্তিষ্কের স্নায়ুকোষে ঘুণপোকা বেঁধেছে বাসা
গভীর কূপে ছিল দশটি আঙুল
চোখের পিঁচুটি ক্ষয়ে গেছে
ইচ্ছেরা ভেসে গেছে সাগরের জলে
প্রবাল দ্বীপে কবে বেঁধেছিলে ঘর?
ভেসে গেছে প্লাবনের তোড়ে!
পথগুলো খোয়া গেছে কানাভোলা চোখে
আজ আর হারাবার পথটিও নেই
তুব তো ভোলোই আছি
অতৃপ্ত সুখে।
