ফো কা স

মিউজিক অ্যাওয়ার্ড

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২৬
‘শুদ্ধ সংগীতের বিশ্বায়নে’ এ বিষয়কে মূল প্রতিপাদ্য করে চট্টগ্রামে গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয়ে গেল এ দেশের সংগীতের সবচেয়ে বড় আয়োজন সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের অষ্টম আসর। এমএ আজিজ স্টেডিয়ামে চোখ ধাঁধানো স্টেজে মনমাতানো পারফর্মেন্সে চট্টলাবাসীকে আনন্দ জোয়ারে ভাসান দেশ সেরা তারকা শিল্পীরা। এই অনুষ্ঠানেই প্রদান করা হয় ২০১১ সালের সংগীতে মোট ১৩টি ক্যাটাগরিতে ক্রিটিক এবং পপুলার চয়েসে ৫টি পুরস্কার। এ ছাড়া সম্মাননা জানানো হয় ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলংকার অতিথি শিল্পীদের। ছবিতে নজরুল সংগীতের পুরস্কারটি গ্রহণ করছেন ফেরদৌস আরা।