দেবাশীষের ‘ভালোবাসা জিন্দাবাদ’

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২৮
জনপ্রিয় টিভি উপস্থাপক ও চিত্র পরিচালক দীর্ঘদিন ধরেই নিজের পরবর্তী চলচ্চিত্রের নাম ঘোষণার কথা বলে আসছিলেন। অবশেষে আজ নিজের চলচ্চিত্রের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। ছবির নাম ‘ভালোবাসা জিন্দাবাদ’। ছবির পাত্র-পাত্রী হিসেবে চূড়ান্ত করেছেন আরেফিন শুভ ও মডেল আইরিন। অনুষ্ঠানের কাস্টিং প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘একুশে টিভিতে ঈদে প্রচারিত ‘কলিংবেল’ নামের একটি আড্ডার অনুষ্ঠানে প্রথম আইরিনকে দেখে ওকে সিলেক্ট করি। এবং এরপর সিদ্ধান্ত নিই তাকে চলচ্চিত্রে কাস্ট করার ব্যাপারে। আর আরেফিন শুভর ব্যাপারে আমি বরাবরই খুব আগ্রহী ছিলাম। ওর ভেতরে আলাদা সম্ভাবনা রয়েছে আমি একথা আগেও বলেছি। তাই সবমিলিয়ে একটি চমত্কার ছবি উপহার দিতে পারব বলে আমার বিশ্বাস।’ উল্লেখ্য, এর আগে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নামের একটি সফল চলচ্চিত্র নির্মাণের পর দীর্ঘ বিরতি দিয়ে নতুন ছবির নাম ঘোষণা করলেন। ছবির শুটিং খুব শিগগিরই শুরু করবেন বলে জানান নির্মাতা।