সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘নেসক্যাফে গেটসেট রক ২০১২’-এর প্রতিযোগিতার মধ্য দিয়েই রঙ ব্যান্ড মিডিয়ায় অভিষেক করে। প্রতিযোগিতায় ৬ সদস্যবিশিষ্ট এই দলটি প্রথম রানারআপের জায়গাটি অর্জন করে। এবার এই ব্যান্ড দলটি মিডিয়ায় তাদের পথ চলার ধারাবাহিকতায় নেসক্যাফের অ্যালবামের জন্য এরইমধ্যে ৪টি গান তৈরি করেছেন। খুব শীঘ্রই অ্যালবামটি বাজারে আসবে। গানগুলোর শিরোনাম হলো—‘নীল খাম’, ‘অতৃপ্তি’, ‘বৃষ্টি’ ও ‘আল্লাহ-ভগবান’। এই ব্যান্ডের সদস্যরা হলেন—ভোকালে হাসিব, গিটারে রাজিব, ড্রামসে সুজি, বেইজ গিটারে মিঠুন, ভায়োলিনে শ্যামল ও কিবোর্ডে জুলফিকার। অ্যালবামটির এই ৪টি গানের কথা, সুর ও কম্পোজিশনও তাদের করা।
