লেজার ভিশনের আয়োজনে প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী সুমী শবনমের ‘ললিতা’ শিরোনামের গানটির মিউজিক ভিডিওর প্রকাশনা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সম্প্রতি এক সংবাদ সম্মেলনেরও আয়োজন হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বসুধা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার খান, লেজার ভিশনের আরিফুর রহমান, মাজহারুল ইসলাম, কণ্ঠশিল্পী সুমী শবনমসহ আরও অনেকে। উল্লেখ্য, ‘ললিতা’ শিরোনামের গানটি লেজার ভিশনের ব্যানার থেকে ‘পরান পাখি’ অ্যালবামে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন জুয়েল মাহমুদ ও সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।
