বিনোদন প্রতিদিন চয়েজ

ওস্তাদ রশীদ খানের পরিবেশনা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:৩০
প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ‘ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল’। ‘ভালো গান দিয়ে ভালো দিন আসুক’ এই প্রতিপাদ্য নিয়ে গত বছরের ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উত্সবে উপমহাদেশের প্রায় ১০০ জন খ্যাতিমান শিল্পী সংগীত ও নৃত্য পরিবেশন করেন। আজ ও আগামীকাল প্রচার হবে ওস্তাদ রশীদ খানের পরিবেশনা। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।